ব্যবহার বিধি


জাতীয় পরিচয়পত্র সংশোধন ফি

১ম ধাপঃ টাকা পরিশোধ করার জন্য সোনালী বিল পেমেন্ট সিস্টেম এ যেতে হবে।

২য় ধাপঃ "Government" থেকে NID Correction সিলেক্ট করে পেমেন্ট পেজে যেতে হবে।

৩য় ধাপঃ ১০ বা ১৭ ডিজিটের এনআইডি(NID), মোবাইল নাম্বার (১১ ডিজিট), আবেদনের ধরন নির্বাচন করে “Submit” বাটনে ক্লিক করলে পেমেন্ট এর বিস্তারিত তথ্য দেখাবে।

৪র্থ ধাপঃ তথ্যের সঠিকতা যাচাই করে “Confirm Payment” বাটনে ক্লিক করুন। সোনালী পেমেন্ট গেটওয়েতে(SPG) চলে যাবে।

৫ম ধাপঃ টাকা প্রদানের মাধ্যম(সোনালি ব্যাংক একাউন্ট/সোনালী ওয়ালেট/কার্ড/মোবাইল ব্যাংকিং/ইন্টারনেট ব্যাংকিং) নির্বাচন করুন।

৬ষ্ঠ ধাপঃ সঠিক তথ্য প্রদান করে টাকা প্রদান করুন। সঠিকভাবে টাকা প্রদানের পর ট্রাঞ্জেকশন নাম্বারসহ একটি ভাউচার পাবেন। পরবর্তিতে ব্যবহারের জন্য ভাউচারটি সংরক্ষন করুন। পুনরায় পেমেন্ট করার জন্য "Back" বাটনে ক্লিক করুন।